প্রকাশিত: ১৫/০১/২০২০ ৯:৪৬ এএম

কক্সবাজার জেলায় প্রথম কোনো শিশু বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক এফসিপিএস (শিশু) ডিগ্রি অর্জন করেছেন। তার নাম ডাঃ জিন্নাতুন নেছা মনি। তিনি হচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মরহুম আবু মোঃ মুছার কনিষ্ঠ মেয়ে, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আখতার উদ্দিন হেলালীর কনিষ্ট বোন। ডাঃ জিন্নাতুন নেছা মনির স্বামী মনজুর হোসেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসক।
তিনি কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি এবং সিলেট সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন।
বর্তমানে মিরপুর শিশু হাসপাতালে কর্মরত আছেন ডাঃ জিন্নাতুন নেছা মনি। তার শ্বশুরবাড়ি পাবনা।
১ ছেলে সন্তানের জননী ডাঃ জিন্নাতুন নেছা মনি কক্সবাজারের সিনিয়র গাইনী বিশেষজ্ঞ ডাক্তার খায়রুন্নেছা মুন্নির ছোট বোন। তিন ভাই চার বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। ভাইদের মধ্যে আবছার উদ্দিন হেলালী মারা গেছেন।
বাকি দুই ভাই হচ্ছেন -কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মোঃ আখতার উদ্দিন হেলালী এবং কানাডা প্রবাসী প্রকৌশলী ডাক্তার মুবিন উদ্দিন।
চার বোনের মধ্যে বড় বোন খদিজা বেগম কক্সবাজার ইন্টারন্যাশনাল সিনিয়র স্কুলের শিক্ষক।
বাকি বোনদের মধ্যে -ডাক্তার খাইরুন্নেছা মুন্নি কক্সবাজারের সিনিয়র কনসালটেন্ট (এফসিপিএস) গাইনী বিশেষজ্ঞ এবং মেহেরুন্নেছা কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষক।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer