প্রকাশিত: ১৮/০৬/২০২০ ৮:৩০ পিএম

ভারি বর্ষণে ধসের আশঙ্কায় কক্সবাজারের পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে কাজ শুরু করেছে জেলা প্রশাসন।

এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পাহাড়ি এলাকায় মাইকিং করা হয়। এরপর শুরু হয় ঝুঁকি নিয়ে বসবাসরত বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়ার কার্যক্রম। জেলা প্রশাসন জানায়, ফায়ার সার্ভিস, পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ২০টি দল গঠন করা হয়। তারা ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিচ্ছেন।
এছাড়া, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সামলাতে ৪৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৩০ ঘণ্টায় ৩শ ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। সুত্র: সময় টিভি

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer