প্রকাশিত: ০৫/০৭/২০২০ ৮:৫৭ পিএম

জাহেদ হাসান :
চট্রগ্রাম লোহাগাড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজারের রামু উপজেলার ইরফান আকবর চৌধুরী ও ঈদগাহ’র মোঃ সিরাজুল হককে ১,৫০০ (এক হাজার পাঁচশত) পিস ইয়াবা ও ১টি প্রাইভেটকারসহ গ্রেফতার করেছে।

রবিবার (৫জুলাই) সকাল ৭টার দিকে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন এর নির্দেশনায় এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ লোহাগাড়া থানাধীন চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রাম গামী একটি প্রাইভেট কার সংকেত দিয়ে থামিয়ে তল্লাশী করে ১হাজার ৫শত পিস ইয়াবা উদ্ধার সহ ওই মাদক পাচারকারীদের আটক ও ১টি প্রাইভেটকার জব্দ করে।

আটক আসামীরা ১। ইরফান আকবর চৌধুরী(৪০), পিতা-মৃত শফিউল আকবর চৌধুরী, মাতা-মোছাঃ আমেনা বেগম, সাং-দক্ষিণ নাছিরা পাড়া, রশিদ নগর, রামু-কক্সবাজার, ২। মোঃ সিরাজুল হক(৪৫), পিতা-মোঃ কালামিয়া, মাতা-এলোমুন নাহার, সাং-উত্তর মাইজপাড়া, ঈদগাঁও,কক্সবাজার সদর।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইন্চার্জ মোহাম্মদ জাকির হোসেন।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer