প্রকাশিত: ২৪/০৬/২০১৯ ৪:১৬ পিএম

ইমাম খাইর::
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আমজাদ হোসেন (৬২) মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২৪ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে এডভোকেট আমজাদ হোসেন কক্সবাজার আদালত প্রাঙ্গণে স্ট্রোক করেন বলে জানান এডভোকেট রেজাউল করিম রেজা। প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে আদালত পাড়ায় শোক বিরাজ করছে। শোকের ছায়া নেমে এসেছে দলের নেতাকর্মীদের মাঝে।

এডভোকেট আমজাদ হোসেন চকরিয়া থানা সেন্টারের বাসিন্দা ও ৩ ছেলে সন্তানের জনক। তিনি ছিলেন চকরিয়ার প্রথম পৌর প্রশাসক।

পরিচ্ছন্ন ও ত্যাগী নেতা এডভোকেট আমজাদ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান।

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত স্বজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

একইভাবে শোক প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম মাঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশীদ আমিন সোহেল। সিবিএন

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...