ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৩/২০২৫ ২:০১ পিএম

ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়। তবে কয়েক মিনিট স্থায়ী এই ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি।

হিন্দুস্থান টাইমস জানায় মায়ানমারে তীব্র ভূমিকম্প। শুক্রবার ভারতীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটে মধ্য মায়ানমারে ৭.৭২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল দেশটির অন্যতম প্রধান শহর মন্ডলে-র থেকে কয়েক কিলোমিটার দূরে।

ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ইরাবতী নদীর পাড়ে ঘনবসতিপূর্ণ মন্ডলে শহরে ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রচুর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

গোটা এলাকায় একের পর এক আফটার শক অনুভূত হচ্ছে। যার মধ্যে কয়েকটির তীব্রতা রিখটার স্কেলে ৭ মাত্রার কাছাকাছি। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক থেকেও তা অনুভূত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer