প্রকাশিত: ০২/১২/২০১৯ ১২:৪৬ পিএম

চট্টগ্রামের পটিয়া উপজেলায় কক্সবাজারগামী শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) একটি বাস আগুনে পুড়ে গেছে। এতে প্রাণে রক্ষা পেয়েছেন যাত্রীরা। আজ সোমবার ভোরে উপজেলার মনসার টেক এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রেসিডেন্ট ট্রাভেলস পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে কক্সবাজার যাচ্ছিল। আজ ভোরে বাসটি মনসার টেক এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটি থেকে পেছন দিকে আগুন ধরে যায়। চলন্ত বাসে পোড়া গন্ধ পেয়ে যাত্রীরা দ্রুত নেমে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। সেখান থেকে ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পটিয়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সৌমেন বড়ুয়া বলেন, ‘আজ ভোরে ওই বাসে আগুন লাগে বলে তথ্য দেয় ৯৯৯। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি।’ বর্তমানে গাড়িটি হাইওয়ে পুলিশের কাছে রয়েছে বলে জানান জানান সৌমেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...