প্রকাশিত: ০৫/০৭/২০২০ ৬:৪৫ পিএম

বলরাম দাশ অনুপম :
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে নব নিয়োগপ্রাপ্তদের যোগদান ও পরিচিতি অনুষ্ঠান এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার সকালে কউক এর নবনির্মিত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
এসময় প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারকে বিশ্বমানের আধুনিক পর্যটন নগরী করতে কাজ করছে সরকার। মেধা দক্ষতা ও সততা এই তিনটির সমন্বয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদের সভাপতিত্বে আয়োজিত এই সভায় তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য জাফর আলম, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো: শহীদ উল্লা খন্দকার, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জোয়ানা আজিজ, সেনাবাহিনীর দশ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোহাম্মদ মাঈন উল্লাহ চৌধুরী, জেলা প্রশাসক মো: কামাল হোসেন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...