প্রকাশিত: ২৫/১২/২০১৯ ১০:১২ এএম , আপডেট: ২৫/১২/২০১৯ ১০:১৫ এএম

কক্সবাজার শহরের রাখাইনপাড়া থেকে মাদক সেবনকালে কথিত সাংবাদিক পরিচয়ধারী মোঃ হারুন রশিদকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।

২৩ ডিসেম্বর (সোমবার) মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে মাদক সেবনকালে তাকে হাতে-নাতে আটক করা হয়। ২৪ ডিসেম্বর কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওই ব্যক্তিকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই আটক হারুন দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন মানুষকে হয়রানি করে আসছিল। এমনকি কি আগেও বেশ কয়েকবার চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় পুলিশের জালে ধরা পড়েছিল ওই হারুন। জেল থেকে জামিনে ছাড়া পাওয়া মাত্রই নানা অপরাধে জড়িত হয়ে পড়ে সাংবাদিক পরিচয়ধারী ওই হারুন। সে আটক হওয়ায় এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

কক্সবাজার মাদকদ্রব্য অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মালেক তালুকদার বলেন, মাদক সেবনকালে মো. হারুন রশিদকে আটক করা হয়েছে। সে প্রথমেই সাংবাদিক পরিচয় দিয়েছে। আসলেই সেই একজন কথিত সাংবাদিক। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে ৩ মাসের কারাদন্ড দেন। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

১৫০ হোটেল-রিসোর্ট, আগুন নেভানোর প্রশিক্ষিত কর্মী নেই সেন্টমার্টিনে

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর আগে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বীপটিতে নেই ফায়ার ...

ইনানী অগ্নিকান্ডে ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে স্বর্ণের চেইন দেখে শনাক্ত করলেন স্বামী

    ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন স্বামী। পোড়া রিসোর্টের ধ্বংসস্তূপে অবশেষে মিললো কঙ্কালসদৃশ ...

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...