প্রকাশিত: ১৭/০৮/২০১৮ ৫:২৩ পিএম

ডেস্ক রিপোর্ট::
দেশে ওয়ান-ইলেভেনের থেকেও ভয়ংকর পরিস্থিতি বিরাজ করছে বিএনপি নেতাদের এমন অভিযোগের প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: ওয়ান-ইলেভেনের মতো ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত কিন্তু বিএনপি করেছে। মিডিয়ার একটি অংশ তাদের সহযোগিতা করেছে।

শুক্রবার মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাদের বলেন: ওয়ান ইলেভেনের কুশীলবদের সঙ্গে এখন মিডিয়ার একটি অংশ সহযোগিতা করছে। আমাদের দেশের মানুষ উন্নয়ন অর্জনে শেখ হাসিনার উপর খুশি। জনগণ উন্নয়নের পক্ষে রায় দিবে। এবারের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আবারও রায় দেবে বাংলার জনগণ। কেননা বিএনপি এবং তাদের দোসররা মুক্তিযুদ্ধের প্রতি আবারও হুমকি সৃষ্টি করছে।

নির্বাচনকালীন সরকারে বিএনপির অংশগ্রহণের সুযোগ থাকছে কি না এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: পার্লামেন্টে তাদের কোনো প্রতিনিধিত্ব নেই। যখন তাদের আসার সুযোগ ছিল তখন তারা আসেনি। স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত তাদের অফার করা হয়েছিল। তারা সেটা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। এখনতো পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব নেই। আবার তাদের ডাকতে হবে এমন কোনো চিন্তা-ভাবনা আমাদের নেই।

টেকনোক্রেট থেকে নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: টেকনোক্রেট একটি দল থেকে কেন নেবো? বাইরে অনেক লোক আছে।

সরকার যে পদ্ধতিতে নির্বাচনে যেতে চাচ্ছে সে পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপি আসবে না, বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন: এখানে সরকারের কোন পদ্ধতি নেই। পদ্ধতি আমাদের সংবিধান নির্ধারণ করে দিয়েছে। সংবিধানের সাংবিধানিক দায়িত্ব অর্পিত থাকবে নির্বাচন কমিশনের উপর। সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে। অলরেডি নির্বাচন কমিশন ঘোষণা করেছে, তারা শতকরা ৯০ ভাগ প্রস্তুতি সম্পন্ন করেছে।

লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে তিনি বলেন: লেভেল প্লেয়িং ফিল্ড কিভাবে হবে, তফসিল ঘোষণার পরপরই সেটা নির্বাচন কমিশনের হাতে চলে যাবে সরকারের কিছু করার থাকবে না।

ভারী বর্ষণ না হলে এবার জনসাধারণের ঈদযাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় স্বস্তিদায়ক হবে বলে মন্তব্য করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন: আমাদের প্রধানমন্ত্রী ২৩ টি সেতু উদ্বোধন করেছেন। আমি আশা করছি, এবারের যাত্রা আরো স্বস্তিদায়ক হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত যে সমস্যাটা মূলত হয়েছিল- ফেনী রেল ওভারপাস, এবার ঈদে ঈদ উপহার হিসেবে এটাকে ৪ লেন থেকে ৬ লেনে উন্নত করে দেয়া হয়েছে।

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ে অবগত আছেন জানিয়ে বলেন: আমি আজ যাত্রীদের সঙ্গে কথা বলেছি। যাত্রীদের কাছ থেকে অভিযোগের বিষয়টি জানতে চেয়েছি। একটা অভিযোগ পেয়েছি সিরাজগঞ্জের একটা কাউন্টার থেকে। তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে আমার কাছে অভিযোগ করেছে যাত্রীরা। আমি সঙ্গে সঙ্গে কাউন্টারটি বন্ধ করে দিয়েছি। এছাড়া কোনো অভিযোগ আমার কাছে আসেনি, অভিযোগ পেলেই ব্যবস্থা নেব।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...