ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৪/২০২৫ ২:৩৯ পিএম

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৬তম আসর বসছে আগামী ২৫ এপ্রিল (শুক্রবার) বিকেল চারটায় লালদীঘি মাঠে। বলীখেলার পাশাপাশি জমে উঠবে তিনদিনব্যাপী বৈশাখী মেলা, যা চলবে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত।

বুধবার (১৬ এপ্রিল) মেলা সফল করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আয়োজকদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, জনসাধারণের নির্বিঘ্ন চলাচলে আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত সড়কে স্টল বসানো যাবে না। স্টল বা দোকান বিক্রি, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে ১৯০৯ সালের ১২ বৈশাখ আবদুল জব্বার সওদাগর এ বলীখেলার সূচনা করেন। সেই ঐতিহ্য আজও বহন করছে চট্টগ্রামবাসী।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি দক্ষিণ মোহাম্মদ আলমগীর হোসেন, এডিসি মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন, এসি কোতোয়ালী মোহাম্মদ মাহফুজুর রহমান, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম, পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল আলম খোরশেদ, মিজানুর রহমান চৌধুরী, রবিউল আলম, মেলা কমিটির সাধারণ সম্পাদক ও মরহুম আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল, বলীখেলার প্রধান রেফারি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বালি প্রমুখ।

উল্লেখ্য, প্রায় ১১৫ বছর আগে ব্রিটিশবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বদরপাতির বিশিষ্ট ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ১৯০৯ সালের ১২ বৈশাখ শুরু করেছিলেন বলীখেলা। উদ্দেশ্য ছিল—এ অঞ্চলের তরুণদের শারীরিকভাবে প্রস্তুত করা। সেই সূচনার পথ ধরে আজও ১২ বৈশাখ লালদীঘি মাঠে বাজে বলীদের রণহুঙ্কার, আর উৎসবে মাতে চট্টগ্রাম।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...