প্রকাশিত: ২৯/১০/২০১৮ ৪:৫৯ পিএম

ডেস্ক রিপোর্ট::
জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে সংলাপে বসবে আওয়ামী লীগ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনার দরজা কারো জন্য কোনোদিন বন্ধ থাকে না। ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে সংলাপের দরজা বন্ধ করতে চান না আমাদের নেত্রী। আমরা ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসব। সংলাপে নেতৃত্ব দেবেন আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা।

সোমবার (২৯ অক্টোবর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ঐক্যফ্রন্টের চিঠির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে একটা চিঠি দিয়েছেন। এই চিঠির ভেতরে কী আছে সেটা ইতোমধ্যেই পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।

তিনি বলেন, আমাদের আজ মন্ত্রিসভার বৈঠক ছিল। বৈঠকের পর প্রধানমন্ত্রী উপস্থিত দলীয় সদস্যদের সঙ্গে আলোচনা করেন, মতামত জানতে চান। আলোচনার পর সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ করা হবে। আমরা পার্টির পক্ষ থেকে বলতে চাই শেখ হাসিনার দরজা কারো জন্য বন্ধ হয় নি, বন্ধ থাকে না।

সংলাপের সময়, স্থান, পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে জানিয়ে কাদের বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সংলাপ করা হবে।

সংবাদ সম্মলনে আরো উপস্থিত ছিলেন, যুগ্মসাধারণ সম্পাদক ডা. দীপুমণি, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাহাউদ্দিন নাসিম, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, সংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...