প্রকাশিত: ০৭/১০/২০১৮ ১০:৩০ পিএম


অনলাইন ডেস্ক – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন ২৭ জানুয়ারির আগে যে কোনোদিন তফসিল ঘোষণা করতে পারেন। এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। আপনারা প্রস্তুত হোন, সময় আর বেশি নাই। তাই অক্টোবর মাসে আমরা মনোনয়ন পর্ব শুরু করে দিচ্ছি।

রোববার (০৭ অক্টোবর) রাজধানীর উত্তরার আজমপুরে আওয়ামী লীগের গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির খবর কী? আছে? অক্টোবর কবে হবে? আগস্ট মাসে বলে একমাসের কথা। সেপ্টেম্বর মাসে বলে আরেক মাসের কথা। সেপ্টেম্বর গেল, এখন বলে এক মাসের মধ্যে আন্দোলন হবে। দেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে, বিশ্বাস করে মানুষ? বহুরূপী ব্যারিস্টারের কথা মানুষ কী বিশ্বাস করে?

বিএনপির এখন মূল ক্যাপিটাল হচ্ছে গুজব সন্ত্রাস। সাইবার অ্যাটাক বন্ধ করতে হবে স্লোগান দিলে হবে না। এই যে গুজব, আওয়ামী লীগ অফিসের নামে। এক মহিলাকে কালো কাপড় পরিয়ে নারীরা চিৎকার করে বলছে, ভিডিও পোস্টিংয়ে আমাকে আওয়ামী লীগ অফিসে রেপ করা হচ্ছে, আমাকে বাঁচান। এই সকল অপকর্ম কে করেছে? ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে ৪ নারী নাকি আটক। পরে আন্দোলনকারী ছেলেরা গিয়ে দেখলো হদিস নেই। মিথ্যা কথা প্রচার হচ্ছে, এই অপপ্রচারের জবাব দিতে হবে যোগ করেন কাদের।

মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, শোডাউনের নামে বিশৃংখলা করলে মনোনয়ন পাওয়া যাবে না উল্টো নম্বর কাটা যাবে। মনোনয়ন পাওয়া যাবে জনমতের ভিত্তিতে। আপনাদের সবার আমলনামা শেখ হাসিনার কাছে আছে। ক্যাডারের কারণে মনোনয়ন বাতিল হবে। যে নেতা ক্যাডারের কথায় চলেন, তাকে মনোনয়ন দেওয়া হবে না। আওয়ামী লীগে চাঁদাবাজ ও দখলদারদের জায়গা নেই।

তিনি বলেন, ক্ষমতার দাপট মানুষ পছন্দ করে না। যেসব নেতাকর্মী ইয়াবার ব্যবসা করে, মাদক ব্যবসা করে, দুর্নীতি করে জনগণ তাদের ভোট দেবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সামনে আরও ২০/২৫ দিন সময় আছে। নম্বর যাদের ভালো আছে, ক্যাডারের জন্য নম্বর কিন্তু কমবে। যেই নেতা ক্যাডারের কথায় চলে ওই নেতার আমাদের দরকার নাই। মশারির মধ্যে মশারি চলবে না। ঘরের মধ্যে ঘর করলে চলবে না। ঠিকঠাক মতো চলেন, চাঁদাবাজদের, দখলদারদের প্রশ্রয় দিবেন না। চাঁদাবাজের জায়গা আওয়ামী লীগে নেই।

অনুষ্ঠানে আরো বক্তৃতা দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ, ঢাকা আওয়ামী লী‌গের উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...