প্রকাশিত: ০২/১২/২০১৮ ৮:৪৪ এএম

কক্সবাজার প্রতিনিধি::
দেড় লাখ ঘনমিটার তরল প্রাকৃতিক গ্যাস নিয়ে কাতার থেকে শনিবার রাতে মহেশখালী উপকূলে পৌঁছেছে জাহাজ ‘জাশাসিয়া’।
জাহাজটি বর্তমানে মহেশখালী উপকূল থেকে তিন কিলোমিটার দূরে ভাসমান টার্মিনাল হিসেবে অবস্থান করছে। আগামী ১৫ বছর জাহাজটি ভাসমান টার্মিনাল হিসেবে সাগরে অবস্থান করবে। এর মধ্যে বাংলাদেশ সরকারের প্রয়োজনী অবকাঠামো গড়ে তুলবে। এরপর পুরো প্রক্রিয়াটি সরকারের মালিকানায় চলে আসবে।

পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (এলএনজি সেল) রফিকুল ইসলাম বলেন, এটা দেশে আসা এলএনজিবাহী অষ্টম জাহাজ। এ চালান খালাসের পর আমদানি করা এলএনজি ঢাকায় সরবরাহ করা হবে। মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে। দেশে গ্যাস সরবরাহের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য প্রতিমাসে ৫টি মাদার ভ্যাসেলে করে এলএনজি আমদানিরও পরিকল্পনা নেয়া হয়েছে। বর্তমানে প্রতিমাসে দুই থেকে তিনটি এলএনজি জাহাজ আসছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...