প্রকাশিত: ০৫/০৬/২০১৮ ৯:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
দেশব্যাপী মাদকবিরোধী অভিযান ঘিরে আলোচনার কেন্দ্রে সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদি। মাদকবিরোধী অভিযানের মাঝেই ওমরা পালনে সৌদি আরবে যান তিনি। অনেকেই বলছেন, অভিযান থেকে বাঁচতেই বদি সপরিবারে দেশ ছেড়েছেন।
খবর, পরিবর্তনের

তবে ওমরা পালনে যাওয়া বদিকে মুসলমানদের পবিত্রতম স্থান আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফের গিলাফ দিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে। পবিত্র হারাম শরীফের পরিচালনা কমিটির পক্ষ থেকে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

এমপি বদির ব্যক্তিগত সহকারী হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে পবিত্র মাসজিদুল হারামের পক্ষ থেকে এমপি বদিকে এই সম্মাননা প্রদান করা হয়।

জানা গেছে, মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধ মিলিশিয়াদের হত্যাযজ্ঞের মুখে উখিয়া-টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলিমদের মানবিক সহায়তা প্রদান করায় এমপি বদিকে মর্যাদাপূর্ণ এই সম্মাননা দেয়া হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর হজের সময় পবিত্র কাবা শরীফের গিলাফ পাল্টানো হয়। নতুন গিলাফ পরানোর সময় পুরনো গিলাফটি সরিয়ে ফেলা হয়। এই পুরনো গিলাফ কেটে মুসলমানদের কল্যাণে অবদান রেখেছেন এমন ব্যক্তিদের সম্মাননা দেয়া হয়।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer