উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/০৯/২০২২ ২:১৯ পিএম

উশৃংখল নেতাকর্মীররাই দলের বিপদ ডেকে আনে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
তিনি বলেন, উশৃংখল করা বিএনপি জামায়াতের সংস্কৃতি। এর থেকে বের হয়ে এসে দলের শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে মঞ্চে উপস্থিত স্থানীয় নেতাদের প্রতি ক্ষুব্ধ হয়ে তিনি এই মন্তব্য করেন।

প্রায় ১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এতে সভাপতি পদে প্রার্থী হয়েছেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আবু মুছা ও জামাল উদ্দিন জয়নালসহ ৪ জন। চকরিয়া সরকারি কলেজের মাঠে অনুষ্ঠিত সম্মেলন দুপুর দেড়টার দিকে শেষ হয়। এরপর ২ টার দিকে শুরু হবে কাউন্সিল অধিবেশন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ অনেকে। সুত্র:টিটিএন

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...