প্রকাশিত: ১০/০৮/২০১৮ ১০:০৪ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৩৪ পিএম

ডেস্ক নিউজ – বরাদ্দ নিয়েও যে সব সংসদ সদস্য এমপি হোস্টেলে (ন্যাম ফ্ল্যাট) থাকেন না, তাদের সেসব দখলি ফ্ল্যাট ছেড়ে ছেড়ে দেওয়ার সুপারিশ করেছে সংসদ কমিটি।

সংসদ কমিটির প্রাথমিক তদন্তে ৯১টি ফ্ল্যাটে বরাদ্দ পাওয়া এমপিরা অবস্থান না করার তথ্য পাওয়া যায়। পরে এ বিষয়ে ৩০ জন এমপিকে ফ্ল্যাট খালি করে দেওয়ার জন্য চিঠিও দেওয়া হয়। এরমধ্যে চারজন এমপি ফ্ল্যাট খালি করে দিয়েছেন বলে কমিটিকে অবহিত করে সংসদ সচিবালয়।

 

সংসদ ভবনে আজ অনুষ্ঠিত সংসদ কমিটির সভায় এ সব তথ্য উঠে আসে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি চিফ হুইপ আ স ম ফিরোজ। কমিটির সদস্য মো. তাজুল ইসলাম চৌধুরী, নূর-ই-আলম চৌধুরী, মাহাবুব আরা বেগম গিনি, পঞ্চানন বিশ্বাস, তালুকদার মো. ইউনুস ও নাজমুল হক প্রধান বৈঠকে অংশ নেন।

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, গত বছর সংসদ সদস্যদের বসবাসের জন্য রাজধানীর মানিক মিয়া এভিনিউ ও নাখালপাড়ায় ১০টি ভবনে ২৯২টি ফ্ল্যাট বরাদ্দ দেয় সংসদ সচিবালয়। তবে এরমধ্যে বরাদ্দ পাওয়া ৯১জন এমপি এসব ফ্ল্যাটে নিজেরা না থেকে পোষ্য বা ব্যক্তিগত কর্মকর্তা বা ড্রাইভারসহ অন্যদের অবস্থানের সুযোগ করে দেন।

এতে অন্য এমপিরা আপত্তি জানালে বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত গড়ায়। পরে গত বছরের মে মাসে একজন মন্ত্রীসহ ৩০ জন সংসদ সদস্যকে ফ্ল্যাট ছাড়তে চিঠি দেয়। এরমধ্যে মাত্র চারজন ফ্ল্যাট খালি করেদিয়েছেন। অন্যরা এখনো চিঠি আমলে নেয়নি।

 

তবে এ বিষয়ে কমিটির সভাপতি আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন, ‘যাদের আমরা চিঠি দিয়েছিলাম তাদের মধ্যে মোটামুটি ৬০ ভাগ এমপি ফ্ল্যাট ছেড়ে দিয়েছেন। আর সব মিলিয়ে নিয়মিত থাকেন না এমন এমপি ৩০-৪০ জন হবে।’
তিনি আরো বলেন, এই সংসদের মেয়াদ আর বেশি দিন নেই। পরে যারা নির্বাচিত হবেন, তারা যাতে সুষ্ঠুভাবে থাকতে পারেন সেজন্য যেসব এমপিরা ফ্ল্যাটে থাকেন না, তাদের ছেড়ে দিতে বলা হয়েছে, যাতে ফ্ল্যাটগুলোর সংস্কার কাজ এগিয়ে রাখা যায়।
সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ জানায়, এমপিদের নিরাপত্তার স্বার্থে সংসদ ভবন এলাকায় ঢোকার তিনটি পয়েন্টে যথা আসাদ গেইট, মানিক মিয়া এভিনিউ গেইট এবং মনিপুরিপাড়া গেইট সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ রাখার সুপারিশ করেছে সংসদ কমিটি। এছাড়া এমপিদের কাছে আসা অতিথিদের সঠিকভাবে তল্লাশি করে প্রবেশের অনুমতি দেওয়া এবং নির্ধারিত ব্যক্তির সাথে আগত অতিথি দেখা করছেন কিনা সে বিষয় নিশ্চিত করার সুপারিশ করা হয়।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...