প্রকাশিত: ২৭/১২/২০১৬ ৯:৩৬ পিএম

নিজস্ব প্রতিবেদক::
জেলা পরিষদ নির্বাচনে প্রভাব ঠেকাতে মন্ত্রী ও সংসদ সদস্যদের নিজ নিজ এলাকা ত্যাগ করতে ই-মেইল করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এছাড়া মঙ্গলবার রাত ১২টা থেকে আগামীকাল রাত ১২টা পর্যন্ত নির্বাচনী কেন্দ্রের আশপাশের এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

নির্বাচনী আচরণবিধি মেনে চলতে গত সোমবার জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দেয় নির্বাচন কমিশন। ওই চিঠি আমলে নিয়ে মঙ্গলবার স্পিকারের কার্যালয় থেকে ই-মেইল করা হয়। সংসদ সদস্যদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে ই-মেইল চেক করার জন্যও বলা হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুল আহসানের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে ২৭ ডিসেম্বর মধ্যরাত ১২টা থেকে ২৮ ডিসেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত ভোট কেন্দ্রের আশপাশের এলাকায় বেবি ট্যাক্সি/অটোরিকশা, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিক-আপ, কার, বাস, ট্রাক ও টেম্পো চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে এটা শিথিল থাকবে। এ ছাড়া হাইওয়ে, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা শিথিল করতে পারবে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer