প্রকাশিত: ২৩/১০/২০১৮ ৮:৪৬ পিএম
ব্যারিস্টার মইনুল

ডেস্ক রিপোর্ট::
সাংবাদিক মাসুদা ভাট্টিকে টিভি টকশোতে কটূক্তি করায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে এবার ময়মনসিংহ এবং কক্সবাজারে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলি আদালতের বিচারক রোজিনা খানমের আদালতে একটি মামলা দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পীযুষ কান্তি সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮’র ১১২২/২০১৮ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

ওই মামলায় উল্লেখ করা হয়, গত ১৬ অক্টোবর একাত্তর টিভির ‘৭১ জার্নাল’ নামে একটি টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ কটূক্তি করেন মইনুল হোসেন। তার এমন বক্তব্যে একজন নারী হিসেবে তিনি সামাজিক, রাজনৈতিক ও মানসিকভাবে অপমানিত হয়েছেন। তাই এর প্রতিকার চেয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে একই অভিযোগে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে কক্সবাজারের একটি আদালতে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফখরুল ইসলাম।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এরআগে সোমবার (২২ অক্টোবর) দুপুরে কক্সবাজার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে সাবেক পৌর আওয়ামী লীগের এ নেতা ১০ কোটি টাকার মানহানি মামলাটি করেন। আজ আদালত মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

বাদী পক্ষের আইনজীবী ইকবালুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ, সাংবাদিক মাসুদা ভাট্টিকে টিভি টকশোতে কটূক্তি করায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ইতোমধ্যে ঠাকুরগাঁও, রংপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ বেশ কয়েকটি স্থানে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...
Single Page Footer