প্রকাশিত: ১৬/১১/২০১৮ ১২:৩৮ পিএম

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহর থেকে গাজাসহ সৈকত শর্মা নামের আইএনজিও কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দিনগত রাতে তাকে আটক করা হয়।
শুক্রবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় রিপোর্ট লিখাকালে তিনি কক্সবাজার সদর মডেল থানা হেফাজতে রয়েছেন।
সৈকত শর্মা আন্তর্জাতিক বেসরকারী সংস্থা ডিআরসি (ডেনিস রিফিউজি কাউন্সিল) এর সহকারী এইচআর পদে কর্মরত এবং শহরের কালুরদোকান এলাকায় ভাড়া বাসায় থাকেন বলে জানা গেছে।
অভিযানকারী সদর থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ডিআরসি কর্মকর্তাকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকের পর তার কাছ থেকে ৪/৫ পুরিয়া গাজা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে জানতে ডিআরসি (ডেনিস রিফিউজি কাউন্সিল) এর ব্যবস্থাপক আর্লি বিনসনকে ফোন করলে তিনি প্রথমে রেখে ডেকে উত্তর দেয়ার চেষ্টা করেন।
এরপর বলেন, ‘আমি একটু খোঁজখবর নিয়ে আপনাকে জানাচ্ছি।’ তিনি আর জানাননি। সুত্র, সিবিএন

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...