প্রকাশিত: ০৪/০৪/২০২১ ৭:১৭ এএম


রাজধানীর অদূরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে হেনস্তা করার কড়া সমালোচনা করেছেন সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।

শনিবার (৩ এপ্রিল) রাতে আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব মাওলানা ইন’আমুল হাসান ফারুকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আল্লামা বাবুনগরী বলেন, তার মতো একজন আলেমের অপমানে আলেম সমাজ এবং তৌহিদী জনতার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

তার ওপর এতবড় অপবাদ আলেম সমাজ ও তৌহিদী জনতা কখনোই মেনে নেবে না। মনে রাখতে হবে, কাউকে অপবাদ দেয়া বড় একটি অপরাধ।

হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, বিভিন্ন ভিডিও ক্লিপসে দেশবাসী দেখেছে সন্ত্রাসীরা কিভাবে তার ওপর হামলা করেছে। তাদের হামলার ধরন দেখে এটি একটি পরিকল্পিত হামলা বলেই মনে হয়েছে। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সরকারের কাছে আমার দাবি হচ্ছে, অনতিবিলম্বে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে।

প্রসঙ্গত, সোনারগাঁওয়ের একটি রিসোর্টে আজ বিকেলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে ঘেরাও করে রাখা হয়। নারী নিয়ে রিসোর্টে উঠেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়। তবে মাওলানা মামুনুল হক বলেছেন, তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সোনারগাঁয়ে আসেন। জাদুঘর ঘুরে দেখে বিশ্রাম নেওয়ার জন্য রিসোর্টটিতে উঠেন। এসময় কিছু লোকেরা এসে স্ত্রীসহ তাকে নাজেহাল করে। তাকে আক্রমণ করা হয়।

এদিকে, রিসোর্টে অবরুদ্ধ করে রাখার খবর শুনে সেখানে সন্ধ্যার পর জড়ো হতে থাকেন তার সমর্থকরা। একপর্যায়ে রয়েল রিসোর্টে হামলা চালিয়ে মামুনুল হককে নিয়ে যান তারা

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer