প্রকাশিত: ২২/০৫/২০১৯ ১:০৩ পিএম

সরওয়ার আজম মানিক:
কক্সবাজারের উখিয়া সার্কেলের সাবেক সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন মজুমদার।পরবর্তীতে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হন তিনি।আমার সাথে তার ব্যক্তিগত সখ্যতা না থাকলেও পেশাগত কারণে অনেকবার কথা হয়েছে। কিন্তু সহকর্মী ও তার সার্কেলের মানুষের কাছে সব সময় তার সুনাম এর কথা শুনতাম। উখিয়া এলাকার আমার কয়েকজন পরিচিত জন জানিয়েছিলেন, সে সময়ে তিনি তাদেরকে পুলিশের হয়রানির হাত থেকে বাঁচিয়ে ছিলেন।সাধারণ মানুষ যাতে কোনভাবে হয়রানির শিকার না হয় সেদিকে তার অন্যরকম একটি দৃষ্টি ছিল।
পুলিশ অফিসে যখনই তার সাথে দেখা হয়েছে সব সময় তার মুখে হাসিটা লেগেই থাকতো। উখিয়ার অনেক মানুষের কাছে তার উপকারের কথা শুনেছি।কিন্তু আজ সকালে ফেসবুকের নিউজ ফিডে তার মৃত্যুর সংবাদটি দেখার পর থেকে মনটা ভারি হয়ে ওঠে।
এরই নাম কি জীবন। এভাবে ভালো মানুষগুলো সবার আগে কেন চলে যাচ্ছে? এই প্রশ্নই মনের ভেতর ঘুরপাক খাচ্ছে।
জসিম ভাই যে কত ভালো লোক ছিলেন তার প্রমান এটাই যে, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে এই পবিত্র রমজান মাসে তার কাছে নিয়ে গেলেন।
যে মাসে মুসলমানরা তার সৃষ্টিকর্তার জন্য পুরো মাস জুড়ে রোজা রাখেন। যে মাসে শয়তানকে বন্দি করে রাখা হয়। যে মাসে কবরের আজাব বন্ধ থাকে। বরং জসিম ভাইয়ের মৃত্যু থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এ জীবন কিছু সময়ের। তাই এই কিছুসময়ের মধ্যেই মানুষের সাথে মিথ্যা না বলা, মানুষকে কষ্ট না দেওয়া, প্রতারণা না করা, সৎ উপার্জন ও সৎ ভাবে জীবন ধারন করাই উত্তম।
–ফেসবুক টাইমলাইন থেকে

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...