ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৩/২০২৫ ১০:১১ এএম

৯৫ বছর বয়সী শাহজাহান হাওলাদার পরিবারের প্রায় সকল সদস্য পবিত্র কোরআনের হাফেজ। পটুয়াখালীর বাউফল উপজেলার বাসবাড়িয়া গ্রামের মৃত হাজী নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে তিনি। তার পরিবারে ছেলে-মেয়ে, নাতি-নাতনি, নাতজামাইসহ কোরআনে হাফেজ রয়েছেন ৭৯ জন।

শৈশবকালে বাবা-মা হারান শাহজাহান। তার বাবা হাফেজদের খুব ভালোবাসতেন। তাই বিয়ের পর সন্তানদের হাফেজি পড়ানোর সিদ্ধান্ত নেন। নিজের ছয় ছেলে ও চার মেয়ে হাফেজি শিক্ষা দেন। সন্তানদের বংশধর সকলকেও তার ইচ্ছা হাফেজি শিক্ষা গ্রহণ করে। দুই বছর আগে তাদের পরিবারে হাফেজ ছিলেন ৬৩ জন। আর এখন ৭৯ জন। গোটা পরিবারের শিশুরাও হাঁটছেন দ্বীনের পথে, শিশুরা এগিয়ে যাচ্ছেন কোরআন পাঠ করে।

শাহজাহান হাওলাদার পরিবারের ছেলেদের বিয়ে দেন হাফেজা পাত্রী দেখে। অপরদিকে মেয়েদেরও বিয়ে দেন হাফেজ পাত্র দেখে। তার এক ছেলে জেদ্দায় থাকেন। অন্যরা দেশের বিভিন্ন এলাকায় মাদরাসায় শিক্ষকতা ও মসজিদের খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি সারাদেশে নিজেদের ১৮টি হাফেজি পরিচালনা করছেন। ছয় ছেলের পরিবারে ৩২ জন সন্তান ও চার মেয়ের ২৭ জন সন্তান রয়েছে। সকলেই হাফেজ।

শাহজাহান হাওলাদার নিজে কোরআনের হাফেজ হতে পারেনি। তবে নিজের পরবর্তী প্রজন্মের সবাইকে কোরআনের হাফেজ হিসেবে গড়ে তুলেছেন। বাউফল উপজেলার মানুষের কাছে তার পরিবার হাফেজ পরিবার হিসেবে পরিচিত।

যমুনা নিউজের সঙ্গে আলাপকালে এই পরিবারের সদস্য মাওলানা মোহাম্মদ জিহাদুল ইসলাম বলেন, সমাজের অধিকাংশ মানুষ মনে করেন দ্বীনের পথে কাজ করলে হয়তো পরিবারকে স্বচ্ছলভাবে পরিচালনা করা যায় না। কিন্তু আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার ইসলামের পথে কাজ করে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা সমাজে শান্তিপূর্ণ পন্থায় দ্বীনের দাওয়াত পৌঁছে দেয়ার কাজ করছি। একদিন সমাজের সকল মানুষ ইসলামের দাওয়াতের কাজে অংশীদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পাঠকের মতামত

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...
Single Page Footer