প্রকাশিত: ১৫/০৬/২০১৬ ২:৩২ পিএম

ডেস্ক রিপোর্ট :: জেলার ঐতিহ্যবাহী কক্সবাজার বদর মোকাম জামে মসজিদের সংস্কার কাজের একাংশ শেষে নিচ তলায় মুসল্লিদের জন্য উদ্বোধন করা হয়েছে। ১৩ জুন বাদে আছর নান্দনিক শৈলী ও নিপূণ কারুকার্জ মন্ডিত নব আঙ্গিকে সাজানো বদর মোকাম জামে মসজিদের শুভ উদ্বোধন করেন মসজিদ পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ মোহাম্মদ আলী। প্রায় এক কোটি টাকা ব্যয়ে নতুন করে সাজানো হয়েছে মসজিদটি। পাশাপাশি মুসল্লীগণের জন্যও সার্বিক সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এই ঐতিহ্যবাহি মসজিদের শোভা পাচ্ছে মধ্য প্রাচ্যের আদলে বসানো নানা শৈল্পিক কারুকাজ।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি শমসের মঈন, সাধারণ সম্পাদক হান্নান সাউদ, কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন। সদস্য যথাক্রমে, মিজানুর রহমান, আবদুল কাইয়ুম জুয়েল, জসিম উদ্দিন, আবু আদনান সাউদ, একে রাসেল চৌধুরী।


এছাড়াও উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বৈশাখী টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক শফিউল্লাহ শফি, মহি উদ্দিন চৌধুরী, আবু তাহের মেম্বার, এম. বেদারুল আলম, আবদুল্লাহ নয়ন, মীর মোহাম্মদ, আবুল কালাম আজাদ, মোহাম্মদ আবদুল্লাহ, নজরুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ জিশানসহ স্থানীয় মুসল্লীগণ।
মোনাজাত পরিচালনা করেন বদর মোকাম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইউনুছ ফরাজী।
এদিকে উদ্বোধন শেষে মুসল্লীদের সম্মানে ইফতারের আয়োজন করেন মসজিদ পরিচালনা কমিটি।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer