প্রকাশিত: ১৯/০৭/২০১৮ ৯:৩০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৪ এএম

চট্টগ্রাম- চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেটে মিলেছে ১০ সোনার বার। বুধবার দুপুরে এ ঘটনায় আটক করা হয়েছে সোনার বার বহনকারী ২৮ বছর বয়সী রমজান আলীকে।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রমজান আলী নামে ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে কাস্টমস কর্তৃপক্ষ। কিন্তু তিনি তার কাছে স্বর্ণ থাকার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। এরপর কাস্টমস কর্তৃপক্ষ তাকে ক্লিনিকে নিয়ে যায় এবং তার তলপেট থেকে এক্স-রে করে সোনার বারের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়।

পরবর্তীতে তাকে কাস্টমস কর্তৃপক্ষ শৌচাগারে পাঠালে তিনি সেখান থেকে বের হয়ে সোনার বারগুলো কাস্টমস কর্তৃপক্ষের হাতে তুলে দেন।

তিনি ফ্লাইট ৫৩১-এ করে সংযুক্ত আরব অামিরাত থেকে সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...