প্রকাশিত: ০২/০৬/২০১৮ ২:২০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১৪ এএম
স্বরাষ্ট্রমন্ত্রী

উখিয়া নিউজ ডটকম::

স্বরাষ্ট্রমন্ত্রী

কেউ আইনের ঊর্ধ্বে নয়, কাউন্সিলর একরাম নিহতের বিষয়টি খতিয়ে দেখতে শিগগিরই তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির রিপোর্টে অপরাধের প্রমাণ মিললে ব্যবস্থা হবে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
টেকনাফে ওয়ার্ড কাউন্সিলর একরাম নিহতের ঘটনা নিয়ে শনিবার সকালে সাংবাদিকদের নিজ বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য যদি আইন অমান্য করেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে কিংবা প্রলুব্ধ হয়ে এ ধরণের ঘটনার সূত্রপাত করে থাকেন। তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য যদি আইন অমান্য করেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে কিংবা প্রলুব্ধ হয়ে এ ধরণের ঘটনার সূত্রপাত করে থাকেন। তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একজন ম্যাজিস্ট্রেট তদন্তে রয়েছেন। ম্যাজিস্ট্রেটের তদন্ত যদি কোন রকম ইঙ্গিত আমাদের দেয় বা কোন নির্দেশনা থাকে তাহলে অবশ্যই সেই অনুযায়ী ব্যবস্থা হবে। সে যদি নিশ্চিত করে দেয় যে, এটা এ ধরণের ঘটনা তাহলে আইন অনুযায়ী বিচার হবে।
মাদকবিরোধী অভিযানে কক্সবাজারের টেকনাফে গত ২৬ শে মে একরামুল হক নিহত হন। তবে তাকে বাসা থেকে র‌্যাব এবং ডিজিএফআই এর স্থানীয় দুইজন কর্মকর্তা ডেকে নেওয়ার পর হত্যা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে তার পরিবার অভিযোগ করেছে।
ঘটনার সময়কার ফোন কলের একটি অডিও ক্লিপ সাংবাদিকদের শুনিয়েছে একরামের স্ত্রী। কিছু সংবাদমাধ্যমেও অডিওটি প্রকাশ করা হয়েছে। ঘটনা নিয়ে রেকর্ড করা অডিওটি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
একরামুল হক উপজেলা যুবলীগের সাবেক সভাপতি। তিনি টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ও পৌর এলাকার কায়ুকখালী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer