ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/১১/২০২৬ ১১:৫৬ এএম

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে কারিতাস সিলেট অঞ্চল। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।

 

পদের নাম ও সংখ্যা: ক্রেডিট অফিসার (সিএমএফপি), নির্ধারিত নয়।

 

আবেদনের যোগ্যতা: প্রার্থীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। তবে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। এ ছাড়া, অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে।

 

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন শিক্ষানবীশকালে সর্বসাকুল্যে বিশ হাজার টাকা করে দেয়া হবে। এ ছাড়া, চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা; যেমন: পিএফ, গ্র্যাচুইটি, ইন্সুরেন্স স্কিম, হেলথ কেয়ার স্কিম ও বছরে দুটি উৎসব ভাতা দেয়া হবে। চাকরি বিধিমালা অনুযায়ী ছুটি প্রাপ্তি সুবিধা থাকবে।

 

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে।

 

আবেদনের সময়সীমা: আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

পাঠকের মতামত

৩৫,০০০ টাকা বেতনে ফিল্ড ফ্যাসিলিটেটর নিয়োগ দিচ্ছে এনজিও পালস্, কর্মস্থল, উখিয়া

নিয়োগ বিজ্ঞপ্তি প্রোগ্রাম ফর হেল্পলেস অ্যান্ড ল্যাগড সোসাইটি (PHALS) পদের নাম: ফিল্ড ফ্যাসিলিটেটর (Field Facilitator) ...

জনবল নিয়োগ দিচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), কর্মস্থল, কক্সবাজার

কক্সবাজারে চাকরি দিচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) কক্সবাজারে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতিসংঘের ...