প্রকাশিত: ৩১/০১/২০২০ ৩:১২ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

টেকনাফের হোয়াইক্ষ্যং ইউনিয়নের উলুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের খোলা মাঠে রাস্তার মাথায় আগামী রোববার ২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য মাওলানা মিজানুর রহমান আল আজহারীর তাফসীরুল কোরআন মাহফিলের অনুমতি মিলেনি। গত ৩০ জানুয়ারি কক্সবাজারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বিশেষ শাখার পুলিশ সুপারের বরাত দিয়ে বর্ণিত তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনের জন্য প্রদত্ত অনুমতি পত্রের মোট ২২ টি শর্তের মধ্যে ১ নাম্বার শর্তে মাওলানা মিজানুর রহমান আল আজহারী ব্যতীত মাহফিল করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তরুণ মুসলিম সমাজ কল্যাণ সংসদের পক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের অনুমতি চেয়ে আবদেনকারী আবদুল্লাহ আল ফারুককে পুলিশ সুপার বিশেষ শাখার বরাত দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে। এ অবস্থায় তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজক সংস্থা তরুণ মুসলিম সমাজ কল্যাণ সংসদ তাদের মাহফিল আর করছে না বলে অধ্যাপক জহির আহমদ জানিয়েছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer