প্রকাশিত: ১১/০৭/২০১৭ ৫:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৫ পিএম

হুমায়ুন কবির জুশান, উখিয়া ::
কক্সবাজারের উখিয়া রাজনৈতিক সচেতন ও একটি জনবহুল এলাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন উখিয়াকে একটি পরিচ্ছন্ন উপজেলা গড়তে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছিলেন। এই অভিযান এখন আর সচরাচর তেমন একটা চোখে পড়ে না। দারোগা বাজারের তরিতরকারি ও মাছ মাংসের দোকানে নোংরা পরিবেশ। অব্যবস্থাপনার ফলে সৌন্দর্য হারাতে বসেছে বাজারটি। সরেজমিনে গিয়ে দেখা যায়, এই ঐতিহাসিক দারোগা বাজারটি আজ আর আগের মতো নেই। ইজারাদারদের অবহেলার কারণে এই বাজারের সুনাম ও সৌন্দর্য প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। মাছ বাজারে ঢুকতেই চোখে পড়বে আবর্জনার স্তুপ ও ময়লা পানি। তরকারি বাজারের রাস্তার উপর যত্রতত্রভাবে মালামাল রাখায় ক্রেতাদের চলাচলে অসুবিধা হচ্ছে। উখিয়া সদর স্টেশন জুড়ে দোকানদারদের ব্যবহ্নত বিভিন্ন খাদ্যসামগ্রীর প্যাকেট ও ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলে রাখা হয়েছে। এতে নষ্ট হচ্ছে ষ্টেশনের সুন্দর পরিবেশ। উখিয়া হলদিয়া পাতাবাড়ি এলাকার ছেলে বিশিষ্ট অভিনেতা জয়নাল জ্যাক কক্সবাজারে সুটিং করতে এসে গতকাল উখিয়া ষ্টেশনে বন্ধুদের সাথে দেখা করেন। এ সময় আলাপচারিতায় এ প্রতিবেদককে জানান,গত সপ্তাহে তিনি মালেশিয়া থেকে সুটিং শেষ করে দেশে ফিরেছেন। সেখানকার রাস্তার আশপাশ অত্যন্ত দৃষ্টিনন্দন। আমাদের উখিয়া ষ্টেশনে এসে নোংরা পরিবেশ দেখে নিজ থেকে খুব খারাপ লাগছে। আমরা এখনো সচেতন হতে পারলাম না। রাস্তার ধারে জমে আছে বৃষ্টির পানি। পানিতে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। এখানে কোনো পাবলিক টয়লেট পর্যন্ত নেই। দোকানের পাশের ড্রেন থেকে পচা গন্ধের কারণে একটু বসা বা চলাফেরা করার কোনো সুযোগ নেই। ষ্টেশনের চারিদিকে শুধু ময়লা আবর্জনা। এখানে কোনো সুস্থ মানুষ ৫ মিনিটও টিকতে পারবে না।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer