প্রকাশিত: ২৩/০৫/২০১৮ ৮:৩২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৩ এএম

আবদুল্লাহ আল আজিজ,উখিয়া নিউজ ডটকম :

উখিয়া প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা বুধবার ( ২৩ মে) উখিয়া প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীনের সভাপতিত্বে অনুষ্টিত ইফতার মাহফিল ও আলোচনা সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কমরুদ্দিন মুকুুল।

ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উখিয়া প্রেস ক্লাবের উপদেষ্টা জনাব নিকারুজ্জামান চৌধুরী।

এসময় প্রধান অতিথী তাঁর বক্তব্যে মফস্বলের সাংবাদিকগন অনেক শ্রম ও ত্যাগের বিনিময়ে পেশাগত কাজ চালিয়ে যায় আর এই নিবেদিত ত্যাগী মানুষগুলোর পাশে সময় দিতে তাঁর ভালো লাগে বলে অভিমত ব্যক্ত করেন। তিনি মফস্বলের সকল সাংবাদিকদের ঐক্য ও ভাতৃত্বমূলক মনোভাব নিয়ে দেশ ও জাতির সেবায় নিবেদিত হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) উখিয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব একরামুল ছিদ্দিক,উখিয়া উপজেলার আওয়ামীলীগ সভাপতি ও বঙ্গমাতা ফজিতুলনেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া প্রেস ক্লাবের দাতা সদস্য জাহাঙ্গীর কবির চৌধুরী,
উখিয়া থানার ওসি তদন্ত মাকসুদ আলম।

এসময় আরো উপস্থিত ছিলেন,উখিয়া প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি রফিক উদ্দিন বাবুল, সাবেক সভাপতি এড.আব্দুর রহিম,রফিকুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ,হুমায়ুন কবির জুশান,রতন কান্তি দে,সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান সুমন,সাবেক সহ সভাপতি গফুর মিয়া চৌধুরী,বর্তমান সহ-সভাপতি আমানুল হক বাবুল,
সহ সাধারণ সম্পাদক এ.এইচ সেলিম উল্লাহ,অর্থ সম্পাদক আমিনুল হক আমিন,সাহিত্য সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী,ক্রীড়া সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চু,নির্বাহী সদস্য সাইফুর রহীম শাহীন ও আব্দুল আজিজ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের লোকজন।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer