প্রকাশিত: ২১/০৩/২০১৭ ১১:১৫ পিএম

উখিয়া নিউজ ডটকম::

আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈন উদ্দিন উখিয়ার রোহিঙ্গা অধ্যুষিত কুতুপালং বাজার ও বালুখালী বাজারে গড়ে উঠা ফার্মেসীতে অভিযান চালিয়ে ভূয়া ডাক্তার দিয়ে চিকিৎসা,মেয়াদ উত্তীর্ণ ঔষুধ সহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বেশকিছু ভূয়া রোহিঙ্গা ডাক্তার ফার্মেসি বন্ধ করে পালিয়ে যায়। তবুও বেশ কয়েকটি ফার্মেসি সীলগালা করা সহ মোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় কুতুপালং বাজারের,অাকবর মেডিকো ৩০০০০, মজিদ মেডিকো ৫০০০, কেয়ার মেডিকো ৪০০০০,ফ্যামিলি মেডিকো ২০০০০, এবং বালুখালীতে জসিম মেডিকো ৫০০০, মন্জুশ্রী মেডিকো ১০০০০, মোট ১১০০০০. টাকা জরিমানা করা হয়।এ সময় অন্যন্যদের মধ্যে উপস্হিত ছিলেন ড্রাক পরিদর্শক,উপজেলা স্যানিটারি পরিদর্শক, মোঃনুরুল অালম,শিক্ষানবিশ স্যানিটারি পরির্দশক মোঃ ইউনুছ ও অাইনশৃঙ্খলা বাহিনীর নিয়োজিত পুলিশের সদস্যরা।এ ব্যাপারে ইউএনও মাঈন উদ্দিন বলেন,ঔষুধ হচ্ছে মানুষের জীবন রক্ষাকারী বস্তুু, অতএব ভূয়া ডাক্তার ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে। উল্লেখ্য, উখিয়া নিউজ ডটকমে ‘উখিয়ায় ভূয়া বেশে ভূয়া ডাক্তার শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর এ অভিযান পরিচালিত হয়।

উখিয়ায় ভুয়া বেশে ভুয়া ডাক্তার

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer