প্রকাশিত: ২৪/০২/২০১৭ ৯:৫৩ পিএম

নিজস্ব প্রতিনিধি, উখিয়া ::
উখিয়া উপজেলা পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসমীকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। গতকাল ২৪ ফেব্রুয়ারি বিকাল ৪ টার দিকে উখিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মিল্টন এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে আঞ্জুমান পাড়া গ্রামের আব্দুস সোবাহানের পুত্র দিল মোহাম্মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত দিল মোহাম্মদের বিরুদ্ধে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা রয়েছে। যার মামলার নম্বর ৪৩২/১৩। দিল মোহাম্মদ দীর্ঘ দিন পলাতক ছিল। উখিয়া থানা ওসি (তদন্ত) মোহাম্মদ কায়কিসলো আসামী আটকে সত্যতা স্বীকার করেছেন।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer