প্রকাশিত: ২৩/০১/২০১৭ ১০:৫০ এএম

শহিদুল ইসলাম, উখিয়া::
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫ হাজার টাকার জাল নোট সহ ৩ জনকে আটক করেছে। রবিবার দুপুরে আটককৃতদের কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে উখিয়া থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন। উখিয়া থানার সহকারী উপ-পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাতে দক্ষিণ শিলের ছড়া তিন রাস্তার মাথায় অভিযান চালিয়ে জাল নোট সহ ৩ জনকে হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃতরা হল উখিয়া শরণার্থী শিবির সংলগ্ন রোহিঙ্গা বস্তির বি ব্লকের বাসিন্দা মৃত রশিদ আহাম্মদের ছেলে রোহিঙ্গা যুবক মোঃ সেলিম প্রঃ গুরা মিয়া (২৫), একই ব্লকের বাসিন্দা ইসমাইলের ছেলে মোঃ ইমতিয়াজ (২০) ও টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী গ্রামের মোঃ হোছনের ছেলে জাবেদ (২৭)। এ সময় তাদের কাছ থেকে ১০টি ৫শত টাকার জাল নোট পাওয়া যায়। এ ব্যাপারে উখিয়া থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। উখিয়া থানার ওসি আবুল খায়ের সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer