প্রকাশিত: ১৮/০৬/২০১৮ ১০:২৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৭ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলার সমস্ত পথ বন্ধ করে দিলে মাদকের ভয়াবহতা কমে আসবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সরকার দলীয় সংসদ সদস্য টিপু মুন্সি। সোমবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে টিপু মুন্সি বলেন, টেকনাফ-উখিয়া উপজেলার বর্ডার যদি কোনোভাবে সিল করে দেয়া যায় তাহলে বাংলাদেশে মাদক ঢুকতে পারবে না। তিনি বলেন, মাদকবিরোধী অভিযান অবশ্যই অব্যাহত রাখতে হবে, তা না হলে আমাদের সামনের প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তাই অভিযান অব্যাহত রাখতে হবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠকেই বলা হয়েছিল মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে, সেটা এখন শুরু হয়েছে।

নিজেকে পোশাক শিল্প ব্যবসায়ী দাবি করে তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে কর্পোরেট ট্যাক্স বাড়ানো হয়েছে। যেটা ব্যবসায়ীদের জন্য অস্বস্তিকর। তাই বাজেটে যেন বিশেষ করে পোশাক শিল্পের কর্পোরেট ট্যাক্স ১২ শতাংশই রাখা হয় সেই ব্যবস্থা করতে হবে।

রংপুর অঞ্চলের এই সংসদ সদস্য বিড়ি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের দাবি জানিয়ে বলেন, রংপুর অঞ্চলে লক্ষাধিক বিড়ি শ্রমিক রয়েছে। বিড়ি খাওয়া, তামাক বন্ধ করা উচিত, কোনো সন্দেহ নাই। তামাকের বিরুদ্ধে লড়াই করতেও প্রস্তুত। পাশাপাশি তাদের বিকল্প কাজের ব্যবস্থা করতে হবে।

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer