প্রকাশিত: ১২/১১/২০১৮ ৭:৫৯ এএম

সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করে জমা দিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উখিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
শুক্রবার (৯ নভেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন কেনেন জাহাঙ্গীর কবির। পরে বিকালের মধ্যেই মনোনয়ন ফরমটি পূরণ করে জমা দেন তিনি।
মনোনয়ন ফরম কেনার আগে সকালে উখিয়াস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্র ও উখিয়া-টেকনাফ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে ধানমন্ডিতে সভানেত্রীর কার্যালয়ে মনোনয়ন ক্রয় করতে যান।
মনোনয়নপত্র জমা দেয়া শেষে জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, মাদকের বদনাম ঘোছাতে এবং দলের ইমেজ পুনরুদ্ধার করতে নেতাকর্মীদের চাপে তিনি প্রার্থী হয়েছেন। তিনি বলেন, ১০ বছর দদল ক্ষমতায় থাকলেও উখিয়া-টেকনাফের আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ক্ষমতার স্বাধ পায়নি। সব সুযোগ সুবিধা পেয়েছে বিএনপি-জামায়াত-শিবিরের লোকজন।উখিয়া-টেকনাফের বঞ্চিত নেতাকর্মীরা পরিবর্তন চায়।
এছাড়া বর্তমান এমপির বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতাসহ নানা অভিযোগ রয়েছে। এ জন্য বার বার দলের সর্ব্বোচ্চ ফোরামকে বিব্রত হতে হয়। তাই সবদিক বিবেচনা করে তিনি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, ধারাবাহিকভাবে কাজ করে নৌকার পক্ষে জনমত তৈরি করেছি। নৌকার দাবিতে তৃণমূল কর্মীরা ঐক্যবদ্ধ আছে।
সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো মানুষের কাছে তুলে ধরেছি নিয়মিতভাবে। এ আসনে দলের একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন ফরম কিনে তা জমা দিয়েছি। দল বিবেচনা করে সিদ্ধান্ত দেবেন। যাকেই দল নৌকার মাঝি হিসেবে নির্বাচিত করবে আমরা তাঁর পক্ষেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...