
শহিদুল ইসলাম::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল আলোচনা সভা ও গনভোজ অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকালে উখিয়ার কোটবাজার আরব সেন্টার প্রাঙ্গণ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শফিক মিয়া।বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য আদিল উদ্দিন চৌধুরী,আবুল মনসুর চৌধুরী,এড.ফরিদুল আলম, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর,উখিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও হলদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু,ইসকান্দ হোসেন মির্জা,উখিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা রিয়াজুল হক,ফরিদুল আলম,ছৈয়দ আলম,আলি হোসেন খান,জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল আমিন রাসেল,পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজল কাদের,উখিয়া যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ,কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ , উপজেলা যুবলীগের সহ সভাপতি কফিল উদ্দিন চৌধুরী,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন র্শমা রনি,উপজেলা শ্রমিক লীগের সভাপতি সরওয়ার কামাল পাশা,কৃষক লীগ নেতা জয়নাল উদ্দিন বাবুল, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান,আজিজুর রহমান,দিদারুল আলম,রহমত উল্লাহ,কাসেদ নুর, ফরিদুল আলম চৌধুরী,তারেক হোসেন মানিক ও নুর নিশান প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে কোরআন তোলোয়াত করেন জালাল উদ্দিন।পুরো অনুষ্ঠান পরিচালনা করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী। বক্তরা বলেন উখিয়া -টেকনাফ আওয়ামীলীগকে বাচাতে হবে।দলের মধ্যে অনেক মুনাফেক রয়েছে।এদের র্বজন করতে হবে ।আওয়ামী লীগের পদ পদবি বিক্রি করে যারা এমপি ,উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান হয়েছেন তারা সুবিধাভোগী।আওয়ামী লীগ গঠনতন্ত অনুযায়ী পরিচালিত হবে।দলের নেতা র্কমীদের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

পাঠকের মতামত