প্রকাশিত: ২৪/০৭/২০১৭ ১০:০৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২১ পিএম

এম আমান উল্লাহ আমান::: টেকনাফে ২৪ জুলাই সোমবার সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টানা ৮ ঘন্টা পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি টেকনাফ জোনাল অফিসের ডিজিএম মো: বাহার উদ্দিন এক বিজ্ঞপ্তিতে জানায়, টেকনাফ ৩৩/১১ কেভি উপকেন্দ্র ও টেকনাফ-২ (লেদা) উপকেন্দ্রের আওতাধীন সকল বৈদ্যুতিক লাইনের “রক্ষণাবেক্ষণ” কাজ ও গাছপালা কর্তন, লাইন মেরামত করার জন্য কাল ২৪ জুলাই সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে সাময়িক অসুবিধার জন্যও দু:খ প্রকাশ করেন পল্লী বিদ্যুৎ’র ঐ কর্মকর্তা।
অন্যদিকে ঘনঘন বিদুৎ না থাকায় এ কয়েকদিন ভারপ্রাপ্ত ডিজিএম’র দায়িত্বে থাকা মোহাম্মদ শহীদুল্লাহ’র অবহেলা ও দূর্নীতিকে দায়ী করে এলাকাবাসী ও সচেতনমহল উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁর বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

কক্সবাজারে পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে জৈব সার। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রান্নার পরিত্যক্ত ...
Single Page Footer