প্রকাশিত: ০৪/০৮/২০২০ ৭:৪৭ এএম , আপডেট: ০৪/০৮/২০২০ ৭:৪৮ এএম

রিদুয়ানুর রহমান:
উখিয়া কুতুপালং বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-১৫।

মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত প্রেস নোটে রোহিঙ্গা যুবক আটক ও ইয়াবা উদ্ধারের বিষয় নিশ্চিত করেন র‌্যাব-১৫ কক্সবাজার এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) রাত ১১ টায় কুতুপালং কচুবনিয়া রাস্তার মাথা থেকে রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে আটক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর হাতে থাকা কালো রংয়ের পলিথিন তল্লাশী করে সর্বমোট ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাবের নিয়মিত অভিযানিক চৌকস দল। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৮০ লক্ষ (আশি লক্ষ) টাকা প্রায়।

আটক মাদক ব্যবসায়ী কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ (ব্লক-এ-১১) এর আঃ মোতালেবের পুত্র আনোয়ারুল হক (২৫)

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করেছে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা ...

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...
Single Page Footer