প্রকাশিত: ১৮/০৫/২০১৮ ৩:০৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫০ এএম

শহিদ রুবেল ::

উখিয়া উপজেলাবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী। এক ফেইসবুক বার্তায় উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন,পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং অতি মুনাফা লাভের আশায় পণ্যের কৃত্রিম সঙ্কট তৈরী না করার জন্য সকলকে অনুরোধ জানান । এছাড়া ফলমূল,মাছ, খেজুর সহ অন্যান্য সকল খাদ্যদ্রব্যে ফরমালিন ও ভেজাল না মেশানোর জন্য নির্দেশ প্রদান করেছেন।

এইছাড়াও অসাধু ব্যবসায়ীদের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে তিনি আরো বলেন, ইফতারির ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত খাবার বিক্রির করা না হলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি স্থানীয় জনসাধারনকে তথ্যপ্রদানের মাধ্যমে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

নিম্নে ফেইসবুক বার্তাটি তুলে ধরা হলো :

সুপ্রিয় উখিয়া উপজেলাবাসি,

মাহে রমজানের শুভেচ্ছা।

পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং অতি মুনাফা লাভের আশায় পণ্যের কৃত্রিম সঙ্কট তৈরী না করার জন্য অনুরোধ করা হলো। এছাড়া ফলমূল,মাছ, খেজুর সহ অন্যান্য সকল খাদ্যদ্রব্য ফরমালিন ও ভেজাল না মেশানোর জন্য অনুরোধ করা হলো। ইফতারির ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত খাবার বিক্রির অনুরোধ করা হল, অন্যথায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় জনসাধারনকে তথ্যপ্রদান করে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হল।

জনসেবায় উখিয়া উপজেলা প্রশাসন।
ভালো থাকুন, ভালো রাখুন

নিকারুজ্জামান চৌধুরী
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার
উখিয়া, কক্সবাজার

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer