প্রকাশিত: ২০/০৩/২০২০ ৭:৪২ পিএম

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় ও কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের নির্দেশনা অনুযায়ী ‘উখিয়া অনলাইন প্রেসক্লাব’ এর কমিটি গঠন ও সদস্য ভর্তি বিষয়ক এক সভা আহবান করা হয়েছে।

২৬ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৩টায় উখিয়াস্থ মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা আহবান করেছে ‘উখিয়া অনলাইন প্রেসক্লাবের’ আহবায়ক ওবাইদুল হক আবু চৌধুরী ও সদস্য সচিব পলাশ বড়ুয়া।

সভায় কক্সবাজারের উখিয়া থেকে প্রকাশিত (তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদীত) অনলাইন নিউজ পোর্টাল কিংবা গত ২ বছর ধরে নিয়মিত প্রকাশিত অথবা দেশের স্বীকৃত জাতীয়/বিভাগীয়/জেলা ও উপজেলা শহরের সংবাদ সংস্থা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত আগ্রহী এবং যোগ্য সংবাদকর্মীদের নিয়ে ‘উখিয়া অনলাইন প্রেসক্লাব’ এর কমিটি গঠনের জন্য নির্ধারিত ফরমে আবেদন গ্রহণ করা হবে।

আবেদনকারীদের যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে :

১। নির্ধারিত ফি: প্রদান সাপেক্ষে আবেদন ফরম পূরণ।

২। সদ্যতোলা পাসপোর্ট সাইজ ছবি-২ কপি।

৩। কর্মরত গণমাধ্যমের পরিচয়পত্র/নিয়োগ পত্র।

৪। নূন্যতম এইচএসসি ও সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি। তবে ৫ (পাঁচ) বৎসরের সাংবাদিকতা/সম্পাদনার কাজে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথীলযোগ্য।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...