মিথ্যা ও হয়রানি মুলক মামলায় জামিন পাওয়ায় সাংবাদিক টিপু সম্বর্ধিত
মিথ্যা ও হয়রানি মুলক মামলায় জামিন পাওয়ায় সহকর্মীদের সম্বর্ধনায় সিক্ত হলেন সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন ...

উখিয়া নিউজ ডটকম::
বিজিবি রেজুখাল যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এক হাজার আটশত পিস ইয়াবা সহ এক পাচারকারী আটক করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ৫লক্ষ ৫৫ হাজার টাকা।
ধৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে কক্সবাজারের রামু থানায় সোর্পদ্দ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে এ অভিযান চালানো হয়। রেজু খাল যৌথ চেকপোস্টে বিজিবি সদস্যরা চেকপোষ্টের সামনে থেকে পায়ে হেঁটে যাওযার সময় সন্দেহজনক ভাবে যুবকের শরীর তল্লাশি চালিয়ে উল্লেখিত পরিমাণ ইয়াবা সহ নুর হোসাইন (২৩)নামের এক যুবককে গ্রেফতার করেন।
ধৃত যুবক টেকনাফ উপজেলার বড় ডেইল গ্রামের আবদুল জব্বারের ছেলে। গতকাল বুধবার সকালে কক্সবাজারের রামু থানায় সোর্পদ্দ করা হয়েছে।
পাঠকের মতামত