জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী
দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

নিজস্ব প্রতিনিধি, উখিয়া নিউজ ডটকম::
উখিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
কক্সবাজার – টেকনাফ সড়কের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় টমটম গাড়ীর ধাক্কায় নাছির উদ্দিন নামের ছয় বছরের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে রাজাপালং ইউনিয়নের লম্বাঘোনা গ্রামের নুরুল কবিরের ছেলে ও পূর্ব দরগাহবিল নার্সারী স্কুলের প্রথম শ্রেনীর ছাত্র। স্থানীয় জনতা ঘাতক টমটম গাড়ীটি আটকিয়ে রেখেছে। শুক্রবার বিকাল ৪ টায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছেন।
পাঠকের মতামত