প্রকাশিত: ২৪/০৫/২০১৯ ৩:২৮ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ার পালংখালি বাজার থেকে বিপুল পরিমান ইয়াবা সহ দুই কারবারিকে আটক করেছে র্র্যাব। এসময় তাদের কাছ থেকে ১৯হাজার ৭শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবা বহনের দায়ে মালবাহী একটি ট্রাক গাড়ি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও ট্রাক গাড়ির মূল্য এক কোটি ত্রিশ লক্ষ টাকা বলে র্র্যাব জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকাল চারটার দিকে পালংখালি বাজার থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গুচ্ছ গ্রামের আবুল বশরের ছেলে বাদশা (১৯)ওএকই উপজেলার দক্ষিণ কালাপানি গ্যাস কোম্পানি পাড়া গ্রামের মৃত সাদকের ছেলে আলমগীর হোসেন (৩৮)।

বৃহস্পতিবার সন্ধ্যায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা পর দুই ইয়াবা কারবারিকে উখিয়া থানায় সোর্পদ্দ করা হয়।

কক্সবাজার র্র্যাব-১৫ সিপিএসপি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন উখিয়ার পালংখালি বাজারের একটি অস্হায়ী চেকপোস্ট বসানো হয়। টেকনাফ থেকে চট্টগ্রাম মুখী একটি মালবাহী ট্রাক গাড়িটি উখিয়ার পালংখালি বাজারের আসে।

গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ ইয়াবা সহ দুই কারবারি গ্রেফতার করেন।

সন্ধ্যায় দুই কারবারিকে উখিয়া থানায় সোর্পদ্দ করা হয়। উখিয়া থানার তদন্ত ওসি নুরুল ইসলাম সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer