প্রকাশিত: ০৫/০৭/২০২০ ১২:২০ পিএম

হুমায়ূন রশিদ ::
র‌্যাব-১৫ এর সদস্যরা উখিয়ার মরিচ্যায় গুদামে অভিযান চালিয়ে খালি বস্তা ও বিপূল পরিমাণ চালসহ ৩জনকে আটক করেছে।
জানা যায়, গত ৪ জুলাই বিকাল সাড়ে ৬টার দিকে সরকারী ত্রাণের চাল মওজুদের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মরিচ্যা বাজারের হলদিয়া রোডের পোস্ট অফিস সংলগ্ন আল্লাহর দান এবং মোঃ এহসান ষ্টোরে অভিযান চালিয়ে সরকারী ত্রাণের “ শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ ” শ্লোগান লেখা চটের বস্তা পরিবর্তন করে সাদা বস্তায় রূপান্তর করা অবস্থায় ৩হাজার ৫শ কেজি চাল এবং ৯৯টি চটের সরকারী খালি বস্তাসহ হলদিয়া পালংয়ের সোনা আলীর পুত্র মোঃ এহসান (৩১), পশ্চিম হলদিয়ার মৃত মোঃ সৈয়দ আহমদের পুত্র আবুল কালাম (৩২) এবং পাগলীর বিলের কালু সওদাগর বাড়ির মৃত মকবুল আহমদেও পুত্র আবুল কালঅম (৫০) কে আটক করে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত চাল ও খালি চটের বস্তাসহ ধৃতদের উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...