প্রকাশিত: ০৬/১২/২০১৮ ৮:০৮ পিএম

কায়সার হামিদ মানিক,উখিয়া::
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে নিজের পাষন্ড মা মনোয়ার বেগম (২৫) তার দুই বছরের শিশু জুবাইরকে গলা টিপে হত্যা করেছে। বুধবার রাতে এ নির্মম হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছেন।

উখিয়া থানা পুলিশ রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাতে হত্যাকারী মা মনোয়ারা বেগম (২৫) কে আটক করেছে। এ ব্যাপারে শিশুর বাবা সোনা মিয়া বাদী হয়ে উখিয়ায় থানায় একটি হত্যা মামলা রুজু করেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে ও হত্যাকারী মাকে আটক করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...