প্রকাশিত: ১০/০৭/২০১৭ ৬:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৮ পিএম

উখিয়া নিউজ ডটকম::
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শণ করেছেন। ১০ জুলাই সোমবার দুপুরে তিনি ক্যাম্পে পৌঁছে একটি কমিউনিটি সেন্টারে সংশ্লিষ্ট রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে মিলিত হন। এ সময় কুতুপালং শরনার্থী ক্যাম্পের নেতা মোঃ ইমরান ও টেকনাফের নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের নেতা মোঃ জুবায়েরসহ যুব ও ছাত্র প্রতিনিধিরাও তাদের সমস্যা নিয়ে কথা বলেন। বৈঠকে শরনার্থী, ত্রান ও প্রত্যাবাসন কমিশনার (ভারপ্রাপ্ত) উপ-সচিব ফজলুল করিম চৌধুরীসহ ইউএনএইচসিআর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত রবিবার সন্ধ্যায় সফররত জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দেওয়ার জন্য ইউএনএইচসিআরসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার শরণার্থী সমস্যা সমাধানে বাংলাদেশকে সম্ভাব্য সহায়তার আশ্বাস দেওয়ার পাশাপাশি মিয়ানমারের বিপুলসংখ্যক শরণার্থীকে আশ্রয়দানের মাধ্যমে ত্যাগ স্বীকারের জন্য ফিলিপ্পো গ্র্যান্ডি বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে নিশ্চিত করেছেন টেকনাফ নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের সভাপতি মোঃ জুবায়ের।

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer