প্রকাশিত: ২৬/১১/২০১৬ ৭:৩৭ পিএম

এস.আজাদ,উখিয়া::
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পূর্বডিগলিয়াপালং এলাকা থেকে এক শিশুকে অপহরণ করেছে। শিশুটির নাম মোঃ শাকিব (১০)। সে ওই এলাকার মোহাম্মদ শাহজাহান প্রকাশ কালু শাহজাহান এর ছেলে। গত শুক্রবার এ ঘটনাটি ঘটে। শেষ খবর লিখা পর্যন্ত (শনিবার, সন্ধ্যা-৭টা) শিশুটি উদ্ধার হয়নি।

অপহৃতার পিতা মোঃ শাহজাহান জানান, মিয়ানমারের ফকিরা বাজার এলাকার আব্দু ছালাম (৪০) নামের এক রোহিঙ্গা নাগরিকের সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন মালামাল ব্যবসা করে আসছিলাম। ব্যবসার সুবাধে তার সাথে সামান্য লেনদেন রয়েছে, কিন্তু সে গত বৃহস্পতিবার আমার বাড়িতে এসে সকালে খাওয়া-দাওয়া করে মিয়ানমার চলে যাওয়ার সময় আমার স্কুল পড়–য়া শিশু ছেলেটি নিয়ে যায়। পরে আমার নিকট থেকে ৩লাখ টাকা মুক্তিপন দাবী করে যাচ্ছে। তিনি বিষয়টি সীমান্তের (বিজিবি)সহ বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থাকে জানিয়েছেন বলে জানান।

এব্যাপারে জানার জন্য রেজু আমতলি বিজিবি নিকট একাধিক বার ফোন করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer