প্রকাশিত: ২৩/০৯/২০১৮ ৯:৪৮ পিএম , আপডেট: ২৩/০৯/২০১৮ ১০:৩২ পিএম
আবদুল্লাহ আল আজিজ,উখিয়া নিউজ ডটকম :
মিয়ানমার থেকে ১৯৯১ সালে পালিয়ে এসে সে সময়ের উখিয়ার গভীর অরণ্য বর্তমান রোহিঙ্গা অধ্যুষিত জনপদ লম্বাশিয়া গ্রামে একটি কুড়ে ঘর তৈরি করে বসবাস শুরু করে। সেখান থেকে ইয়াবা ও মানব পাচার করে কোটিপতির খাতায় নাম লিখিয়েছেন রাখাইন রাজ্যের মংডু টাউন শীফের আওতায় নাইসাদং গ্রামের বাসিন্দা হারুনুর রশিদ প্রকাশ লাদেন।
সে লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক নং ই, শেড নং ৬৭ তে বসবাস করছে মর্মে খাতা কলমে লিপিবদ্ধ থাকলেও মূলত সে বসবাস করছে লম্বাশিয়ায় বন ভুমি দখল করে গড়ে তোলা বহুতল ভবনে।
স্থানীয়রা জানান, সে দীর্ঘ দিন যাবত সাগর পথে মালেশিয়ায় মানব পাচার ও ইয়াবা পাচার করে বর্তমানে কোটি কোটি টাকার মালিক বনে গেছে। তার কথায় উঠ বস লম্বাশিয়ার সমস্ত রোহিঙ্গা নাগরিক। থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মানব ও মাদক পাচারের অভিযাগে দুটি মামলা রুজু করার পর থেকে সে আত্নগোপন করে। লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের বদিউল আলমের ছেলে হারুনুর রশিদ লাদেনকে গ্রেপ্তারের জন্য পুলিশ বেশ কয়েকবার অভিযান চালিয়ে ব্যর্থ হয়।
উখিয়া থানার সহকারী উপ পরিদর্শক বিলাশ সরকার জানান, লাদেনকে গ্রেপ্তারের জন্য শনিবার রাত ২টা থেকে সাদা পোষাকে একদল পুলিশ তার বাড়ীর চারপাশে উৎ পেতে অবস্থান করেছিল।
ভোর রাত ৪ টার দিকে লাদেন তার আলিশান বাড়ীতে প্রবেশ করার সাথে সাথে পুলিশ ঝাপিয়ে পড়ে লাদেনকে আটক করে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, আদালত তার বাড়ীর মালামাল জব্দ করার নির্দেশ দিয়েছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer