প্রকাশিত: ১৫/০৭/২০১৭ ১২:৫৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ার বালুখালী কাষ্টমস্থ শাহপরীদ্বীপ হাইওয়ে পুলিশ আজ শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে ট্রাক সহ ২ লাখ ৫৫ হাজার পিস ইয়াবা নিয়ে দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতরা হচ্ছে, যশোরর জেলার সারসা থানা গোয়া বাগান পাড়া গ্রামের ট্রাক ড্রাইভার আব্দুর রশিদের ছেলে মিন্টু আলী (২৭) ও হেলপার একই জেলার কালী আলী গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (২৩)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, টেকনাফ থেকে ঢাকা গামী ঢাকা মেট্রো ট ২০-৫১১১ নাম্বারের একটি ট্রাক শনিবার ভোর রাতে উখিয়ার ঘাট বালুখালী কাষ্টম হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে পৌছলে পুলিশ ব্যারিকেট দিয়ে গাড়িটি গতিরোধ করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গাড়ীতে তল্লাসি চালিয়ে গাড়ীর ছাউনির নিচের বক ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা প্লাষ্টিক মোড়ানো ২৭৫ টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। উক্ত প্যাকেটে ২ লাখ ৫৫ হাজার পিস ইয়াবা ছিল।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজেশ বড়–য়া জানান, উত্তর বঙ্গের সংঘবদ্ধ একটি পাচারকারী চক্র ইতিপূর্বেও অনুরূপ ভাবে ইয়াবার চালান পাচার করে আসছে দীর্ঘ দিন ধরে। তাদের পেছনে লেলিয়ে দেয়া সোর্স মারফত খবরের সূত্রতায় শনিবার রাতভর হাইওয়ে পুলিশ সড়কের বিভিন্ন স্থানে উৎপেতে অবস্থান করে। অবশেষে শনিবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে ইয়াবার চালান বহনকারী খালি ট্রাকটি উখিয়ার ঘাট কাষ্টম চেকপোষ্ট অতিক্রম কালে হাইওয়ে পুলিশের ব্যারিকেটে পড়ে যায়। ট্রাকের পিছনে বিশেষ কৌশলে টোল বক্্েরর সাথে নির্মিত আলাদা একটি বক্স থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রাজেশ বড়–য়া বাদী হয়ে গতকাল শনিবার উখিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, পুলিশের ইতিহাসে আটককৃত এটি ইয়াবার সব চেয়ে বড় চালান। ইতিপূর্বে আইনশৃংখলা বাহিনীর অন্যান্য সংস্থার লোকজন আরো বড় চালান আটক করতে সক্ষম হলেও হাইওয়ে পুলিশের জন্য এটি উল্লেখ যোগ্য ইয়াবার চালান আটকের ঘটনা বলে প্রতীয়মান।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer