প্রকাশিত: ১৫/০৭/২০১৮ ২:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪১ এএম

নিজস্ব প্রতিবেদক::
সাম্প্রতিক রোহিঙ্গা সংকটের কারনে উখিয়ার সৃষ্ট তীব্র যানজট নিরসনের জন্য বিকল্প রাস্তা নির্মানের জন্য প্রস্তাব দিয়েছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য অালহাজ্ব আবদুর রহমান বদি। রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বদি বলেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের কারনে বিভিন্ন এনজিও সংস্থা কাজ করার ফলে উখিয়া-টেকনাফ মহাসড়কে যান চলাচল বেড়ে যাওয়ায় উখিয়া-টেকনাফে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সেই সাথে উখিয়ার জনগণের স্বাভাবিক কর্মকান্ড ব্যাহত হচ্ছে। সেই সাথে সড়কে দুর্ঘটনায় প্রতিনিয়ত প্রানহানী হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব বিকল্প সড়ক নির্মান না হলে এই সমস্যা আরো জটিল হবে।
এমপি বদি আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্পে যে এনজিও কাজ করে বা সরকারের নিজস্ব অর্থায়নে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে চেপটখালী হয়ে উখিয়া ফলিয়াপাড়া এন আই চৌধুরী সড়কে সংযুক্ত করে দিলেই যানজট কমে যাবে।
তিনি এসময় উখিয়ার কোর্ট বাজার সড়কের সংস্কার কাজ দ্রুত শুরু করা, উখিয়া-টেকনাফকে দ্রুত শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনার উপর গুরুত্বারোপ করেন।
এসময় সভার সভাপতি জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে জানান।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপিত এড. সিরাজুল মোস্তফা সহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধিগন।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...