প্রকাশিত: ০২/০৪/২০২১ ১২:০৯ পিএম

আবদুল্লাহ আল আজিজ::

কক্সবাজারের উখিয়ায় নাফ নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের পর ভাসমান যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

লাশ উদ্ধার হওয়া ওই কিশোরের নাম মিজানুর রহমান (২৫)। সে পেশায় একজন টমটম চালক। সে পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল এলাকার মফিদুল আলমের ছেলে।

স্থানীয় বাসিন্দা মুজাহিদুল ইসলাম মাসুম বলেন, আজ শুক্রবার ভোরেই সে নাফ নদীতে সহপাঠীদের নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরতে গিয়ে তারা একজন এক পাশে চলে যায়। মাছ ধরার একপর্যায়ে সহপাঠীরা তাকে দেখতে না পেয়ে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মোজাফফর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে ছেলেটি মারা গেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer